চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার দুটি রেকর্ড এখন মেসিরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যার সমর্থন সবচেয়ে বেশি অনুভব করছেন, তিনি বোধহয় ডিয়েগো ম্যারাডোনা! কিংবদন্তির চলে যাওয়ার ঠিক দুবছর একদিন পর দুর্দান্ত ঝলকে দলকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে গোল করলেন, করালেন সতীর্থকে দিয়ে। একই রাতে ভাগ বসালেন ম্যারাডোনার দুটি রেকর্ডেও।

আর্জেন্টিনার বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। চারটি বিশ্বকাপে ২১টি ম্যাচ খেলেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকা। কাতারে পঞ্চমবারের মতো আলবিসেলেস্তের জার্সি পরে নামার আগে ১৯টি ম্যাচ খেলেছিলেন মেসি। গ্রুপপর্বে সৌদি আরবের পর মেক্সিকোর বিপক্ষে নেমে সমতায় এসেছেন ম্যারাডোনার রেকর্ডের।

ম্যারাডোনার আরেকটি বড় রেকর্ডেও ভাগ বসিয়েছেন মেসি। দুজনেই এখন বিশ্বকাপে যৌথভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। টানা দুই ম্যাচে গোল পাওয়া মেসি ছুঁয়েছেন ম্যারাডোনার ৮ গোলের রেকর্ড।

Banglabid

ডোপ কেলেঙ্কারিতে জড়ানোর আগে চারটি বিশ্বকাপ খেলেছেন ম্যারাডোনা। ১৯৮২ বিশ্বকাপে ৫ ম্যাচে ২টি গোল, ১৯৮৬ বিশ্বকাপে ৭ ম্যাচে ৫ গোল করেছিলেন, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল আর্জেন্টিনা। পরের বিশ্বকাপে ১৯৯০ সালে ৭ ম্যাচে কোনো গোল পাননি, ১৯৯৪ বিশ্বকাপে ২ ম্যাচে একটি গোল করে নিষিদ্ধ হয়েছিলেন এ কিংবদন্তি।

কাতারে নামার আগে মেসির গোল ছিল ছয়টি। ২০০৬ বিশ্বকাপে ৩ ম্যাচে একটি, ২০১০ বিশ্বকাপে ৫ ম্যাচে একটিও গোল পাননি। ২০১৪ বিশ্বকাপে ৭ ম্যাচে ৪ গোল করেছিলেন, ২০১৮ আসরে ৪ ম্যাচে ১টি গোল ছিল। কাতারে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন। মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে করলেন অষ্টম গোলটি। এবার প্রয়াত কিংবদন্তিকে ছাপিয়ে যাওয়ার অপেক্ষায় জীবন্ত কিংবদন্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিম্যারাডোনাসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT