চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে অনেক কিছুই ঘটছে, সাংবাদিকরা লিখছেন না: মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

সাংবাদিকরা শুধু বিএনপি সম্পর্কে লিখছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না। তবে বিএনপি সম্পর্কে যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন। পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিছুই লিখছেন না।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে ‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা আব্বাস।

‘আমরা বিএনপি পরিবার’ নামে বিএনপির একটি সেল এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান প্রমুখ।

সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, কোন ব্যবসায়ীর হেলিকপ্টারে কে বেড়াতে যায়, কোন ব্যবসায়ী কত টাকা দেয়, কোন ব্যবসায়ী আজকে আমাদের অনেক রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাঁচিয়ে রেখেছে? যাদের নামে হত্যা মামলা থাকার পরও একটি দুটি নয়, এই ঘটনার পরও অনেক ঘটনা রয়ে গেছে। জুলাই-আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় অনেক ব্যবসায়ী জড়িত আছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছুই লিখছেন না। এতে দেশের ক্ষতি হচ্ছে, জাতির ক্ষতি হচ্ছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের সম্মেলন নিয়েও ইফতার অনুষ্ঠানে কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা গ্রেপ্তার হয়নি, কেন হয়নি, এটা আপনাদের তুলে ধরা দরকার। কারণ, এই সমস্ত লোক যারা অবৈধভাবে গত ১৭ বছরে টাকা কামিয়েছে, আগামী ১৭ বছর এই টাকা খরচ করবে বাংলাদেশ ধ্বংস করার পেছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিদের তুলে ধরেন। সাবধান করেন।

Reneta

ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন কেন বাতিল করলো না। সংবাদপত্রের স্বাধীনতা ব্যতিরেকে কোনো দিন গণতন্ত্র হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল ২০২৪ সালের মার্চ মাসে গঠন করা হয়েছিল। ওই বছরের ২২ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমরা বিএনপি পরিবারগোপনে অনেক কিছুই ঘটছেবিএনপিমির্জা আব্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন

মে ৪, ২০২৬

চীনের অর্থনীতির অংশ হচ্ছে উইঘুর মুসলমানরা

মে ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ১

মে ৪, ২০২৬

জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি স্যার অ্যালেক্স ফার্গুসন

মে ৪, ২০২৬

সিলেক্টইউএসএ সামিটে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT