চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয়, হতাহত বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ৯ ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় আড়াই হাজার। তুরস্কের এবং সিরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত পৃথকভাবে ১৫৪১ এবং ৮১০ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে। দুই দেশে ঘটেছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের গাজিয়েন্তেপসহ আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও থেমে থেমে আঘাত হানছে আফটার শক। প্রথম আঘাতের ৯ ঘণ্টা পর একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে বিভিন্ন দেশ।

সোমবার তুরস্কের গাজিয়েনতেপ ও সিরিয়া সীমান্তের আপশপাশের এলাকায় ভূমিকম্প আঘাত হানে তখন ঘড়িতে তখন ভোর ৪টা বেজে ১৭ মিনিট। মুহূর্তেই ধুলোয় মিশে যায় বাড়িঘর ও ভবন। ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসতে থাকে কান্না, আর্তনাদ, বাঁচার আকুতি।

তুরস্ক ও সিরিয়া ছাড়াও লেবানন, সাইপ্রাস ও ইসরায়েল পর্যন্ত কম্পন টের পাওয়া গেছে। ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় ৪০ বারের বেশি আফটার শক হয়েছে। আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত আফটার শক থাকবে বলে আশঙ্কা করছেন ভূতত্ত্ববিদরা। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য দেশ। সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ার বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র। তবে বরফ পড়ে বিস্তৃত এলাকা ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা আহ্বান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ভূমিকম্পে সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়াজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সিরিয়ার উত্তর-পশ্চিমের যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সে এলাকায় ১৭ লাখ বাস্তুচ্যুত সিরীয় নাগরিকের বাস, আছে আলেপ্পোর মতো ঘনবসতিপূর্ণ শহর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বড় একটি অংশ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকা। উদ্ধার তৎপরতায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে সিরিয়া।

তুরস্ক বিশ্বের সব চেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর একটি। ভূতত্ত্ববিদরা বলছেন, উৎপত্তিস্থল মাটি থেকে মাত্র থেকে মাত্র ১৮ কিলোমিটার নিচে হওয়ায় এবারের ভূমিকম্পের ভয়াবহতা অনেক বেশি। ভূমিকম্পের সময় বেশির ভাগ মানুষ ঘুমে থাকায় এবং বেশিরভাগ বাড়ি ইট ও কংক্রিটের তৈরি হওয়ায় মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ১৯৩৯ সালে তুরস্কের একই রকম ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কভূমিকম্পসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির সাথে গোল্ডেন বুটের লড়াইয়ের চিন্তা করছি না: এমবাপে

জুন ২৩, ২০২৬

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

আকাশে গতির ঝড়: পোর্তোতে জমে উঠেছে ‘এয়ার ইনভিক্টাস ২০২৬’

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্ট ও সিইওর সৌজন্য সাক্ষাৎ

জুন ২৩, ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT