জনপদ

ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন: ভূমি মন্ত্রী

ভূমি অফিসের দুর্নীতির বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমি অফিসের দুর্নীতির বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পর্যায়ক্রমে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতি করেন। এসি ল্যান্ড ভালো থাকলেও তার অফিসে অনেকেই নানাভাবে অসৎ কাজ করে যাচ্ছে। এখন সবকিছু দুর্নীতি মুক্ত করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে হবে।

শনিবার (২২ জুন) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে জনবান্ধন ডিজিটাল জরিপ বিষয়ক কর্মশালা ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রী বলেন, ভূমি সংশ্লিষ্ট দপ্তর গুলোতে জনবল কম আছে তা দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। অনেকে জমিজমার বিষয়ে সচেতনার অভাবে ত্রুটি হচ্ছে। সচেতনা বাড়ানোর পাশাপাশি প্রতিটি অফিস দুর্নীতি মুক্ত করা এখন আমাদের লক্ষ।

মন্ত্রী বলেন, দুর্নীতি যেই করুক এখন ধরা পড়ে যায়। কারণ, ভোটার আইডি কার্ডে সবার জমিসহ সব কার্যক্রম রেকর্ড হয়। ফলে দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নাই।

বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক
(গ্রেড-১) আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তারাসহ সরকারি বিভিন্ন স্থরের কর্মকর্তা।

বিষয়:দুর্নীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…