চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের একাধিক হামলায় গাজায় একদিনে একই পরিবারের ১১ জনসহ কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) এসব হামলায় নিহতদের মধ্যে ৭ জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাজার শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন। এ বাড়ির ৭ শিশুসহ ১১ বাসিন্দা নিহত হয়েছেন।

Banglabid

অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে ইসরায়েলের হামলায় মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা ৫ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও গাজার বিভিন্ন এলাকায় আরও ১০ জন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় ১৩৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৪৫ হাজার ৭১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলইসরায়েল যুদ্ধগাজায় হামলানিহতফিলিস্তিনবিশ্ব সংবাদমধ্যপ্রাচ্যমধ্যপ্রাচ্য সংকটহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT