আন্তর্জাতিক

সুদানের রাজধানী খার্তুমে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে বহু হতাহত

সুদানের রাজধানী খার্তুমে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের সময় গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় সুদানের খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে গোলার আঘাতে তিনজন ইউএন কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে সুদানের আধাসামরিক বাহিনী-আরএসএফ দাবি করেছিল, তারা খার্তুম শহরে প্রেসিডেন্ট প্রাসাদ, বিমানবন্দর ও আরও কয়েকটি প্রদেশের কিছু জায়গা দখল করে নিয়েছে। এ দাবি অস্বীকার করেছে সুদানের সরকারি বাহিনী।

বিষয়:বহু হতাহত সংঘর্ষ সুদান সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…