আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তথ্য ফাঁস হওয়ার কারণে অনেক আসামি পালিয়ে যাচ্ছেন। এর সাথে প্রসিকিউশনের কেউ জড়িত থাকতে পারে বলে মনে করেন তিনি। তদন্তে যার নাম আসবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দেন তিনি। জুলাই আগষ্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ঈদের পরে দাখিল হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।







