চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত সুশান্তকে নিয়ে মনোজের চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
বিনোদন
A A
দুইজন পুরুষের কালো-সাদা ও রঙিন ছবি, একজন ভাবুক ও অন্যজন গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ে নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ। সেসময় তার মৃত্যু রহস্য নিয়ে জল্পনার কমতি ছিল না। অভিনেতার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা নিয়েও দীর্ঘদিন চলেছে নানার আলোচনা সমালোচনা।

এবার অভিনেতার মৃত্যুর প্রায় ৪ বছর পর তাকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিলেন বলিউডের আরেক নামজাদা অভিনেতা মনোজ বাজপেয়ী।

সম্প্রতি এক সাক্ষাতকারে মনোজ বাজপেয়ী জানান, মৃত্যুর ১০ দিন আগে সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন তিনি। ঠিক তখনই তিনি বুঝেছিলেন যে কোন বিষয় নিয়ে সুশান্ত ভেঙে পড়ছেন!

Banglabid

সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘‘কিছু খবরের জন্য সুশান্ত খুব বিরক্ত ছিল। এই সব খবরের পিছনে কোন সত্যতা ছিল না। ও খুবই ভাল মানুষ ছিল। আর ভাল মানুষ বলেই এই সব খবর পড়ে ওর খারাপ লাগত। ও প্রায়ই জিজ্ঞাসা করত, ওর ঠিক কী করা উচিত। আমি সব সময় ওকে বলতাম, এসব নিয়ে বেশি না ভাবতে।’’

এরপরই মনোজ বলেন, ‘‘ভিত্তিহীন ওই খবরগুলি নিয়েই ওই সময়ে শেষ বারের মতো সুশান্তের সঙ্গে কথা হয়েছিল তার। যার ১০ দিন পরই সুশান্ত চলে গেল! আমি এখনও বিশ্বাস করতে পারি না, সুশান্ত আর ইরফান আর নেই। ওরা খুব তাড়াতাড়ি বিদায় নিল এই পৃথিবী থেকে। ওদের তো কাজের আসল সময়টাই শেষ হয়নি তখন!’’

টেলি নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। তার অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘দিল বেচারা’। ছবিটি মুক্তি পায় অভিনেতার মৃত্যুর পরে।- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড অভিনেতামনোজ বাজপেয়ীসুশান্ত সিংহ রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT