বিনোদন

‘দুইশত ভাগ নিশ্চিত’, রাজনীতিতে যোগ দেবেন না মনোজ

মনোজের ছবি, তিনি একটি বাদামী জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি গায়ক মনোজের একটি ছবি, তিনি একটি বাদামী জ্যাকেট পরেছেন এবং পেছনে হালকা পটভূমি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছর লালু প্রসাদ ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলেন মনোজ। এরপর থেকেই ভক্তরা মনে করছেন রাজনীতির ব্যাপারে আগ্রহী অভিনেতা। তবে মনোজ জানালেন ভিন্ন কথা।

পিটিআই-কে মনোজ সম্প্রতি বলেছেন, ‘শেষবার যখন বিহারে গিয়েছিলাম, লালু প্রসাদ ও তার ছেলে ডেপুটি চিফ মিনিস্টার তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলাম। তখন থেকেই মানুষ মনে করছেন আমি রাজনীতিতে যোগ দেব। আমি দুইশত ভাগ নিশ্চিত যে আমি সেটা করবো না। রাজনীতিতে যোগ দেয়ার প্রশ্নই ওঠে না।’

অভিনেতা আরও বলেন, ‘বিহার সরকারের উচিত নতুন ফিল্ম পলিসি চালু করা। এতে সেখানকার শিল্পীদের সুবিধা হবে। নির্মাতারাও সুবিধা পাবেন যারা বিহারে শুটিং করতে চান।’

মনোজকে সর্বশেষ দেখা গেছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’-তে। এরপর অভিনেতাকে দেখা যাবে ‘স্যুপ’, ‘ডিসপ্যাচ’ ও ‘জোরাম’-এ।

বিষয়:বলিউড মনোজ বাজপেয়ী রাজনীতি সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…