জনপদ

কমলগঞ্জে মণিপুরী বিষু উৎসব

বিষু উৎসবের প্যান্ডেল ও লোকজনের ছবি, কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

কমলগঞ্জে মনিপুরী বিষু উৎসবের সময় প্যান্ডেল ও অংশগ্রহণকারীদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌলভীবাজারের কমলগ‌ঞ্জে ম‌ণিপুরী বিষু উৎসব উদযাপনের প্রস্তু‌তি শেষ পর্যায়ে। বিষু উৎসব পুরাতন বছরকে বিদায় দিয়ে নববর্ষকে স্বাগত জানানোর উৎসব।

বৃহস্প‌তিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঘোড়ামারা মণিপুরি নটমণ্ডপের বহিরাঙ্গনে গান ও কবিতায় ঋতুবন্দনা, সংগীত পরিবেশনা এবং প‌রে নটমন্ড‌পের হলে ঐতিহ্যবাহী লোকনৃত্য, মণিপুরি নৃত্য ও নাটক পরিবেশিত হবে। ম‌ণিপুরী থিয়েটারের প্রধান, নাট‌্য নির্দেশক শুভা‌শিস সিনহা জানান, আয়োজনটি সকলের জন‌্য উন্মুক্ত।

এদিকে শুক্রবার (১৮ এপ্রিল) ঐতিহ্যবাহী ম‌ণিপুরী বিষু উৎসব উপলক্ষে মণিপুরী ললিতকলা একাডেমি বৈশাখী মেলা, নিকন খেলা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে মৌলভীবাজা‌রের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন, মণিপুরী ললিতকলা একাডেমির উপ-প‌রিচালক প্রভাস চন্দ্র সিংহ।

মণিপুরী ললিতকলা একাডেমিতে সকাল ১০টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত বৈশাখী মেলা চলবে। নিকন খেলা হবে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। বিকাল ৪টা থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃ‌তিক অনুষ্ঠান।

বিষয়:কমলগঞ্জ মৌলভীবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…