চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার প্রতিমা ও মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা নববর্ষকে বরণ করে নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর এই দিনটিতে বর্ণিল কারুশিল্প ও র‍্যালির মাধ্যমে নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নেয়া হয় যা এখন ঐতিহ্যে পরিণত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শুরু হয়েছে এই মঙ্গল শোভাযাত্রা। আজ সকাল সাড়ে আটটা থেকে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ইত্যাদি শোভাযাত্রার জন্য প্রস্তুত করে রাখা হয় এবং সকাল ৯টা থেকে মূল শোভাযাত্রাটি শুরু হয়।

প্রতিবারই একটি করে মূল প্রতিকৃতি কারু প্রদর্শনীতে যুক্ত হয় এবারের শোভাযাত্রায় আছে বাংলাদেশ থেকে বিলুপ্ত বন্যপ্রাণী নীল গাই। এর মাধ্যমে প্রাণীটিকে প্রকৃতিকে ফিরে পাওয়ার আশা করা হচ্ছে। এর মধ্যমে বিলুপ্তির মুখে থাক্যা সকল বন্যপ্রাণী সংরক্ষণের আহ্বান জানানো হচ্ছে।

Banglabid

মঙ্গল শোভাযাত্রার র‍্যালি প্রতিবছরের মতো চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় হয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে। এবছর মাহে রমজানের পবিত্রতার কথা মাথায় রেখে বাঁশি, ভুভুজেলা বাজান হচ্ছেনা, এছাড়াও ঢোলের শব্দ সীমিত রাখা হয়েছে।

১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো বের হয় মঙ্গল শোভাযাত্রা তবে ১৯৯৬ সাল থেকে চারুকলার এই শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিতি লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চারুকলা অনুষদঢাকা বিশ্ববিদ্যালয়বাংলা নববর্ষমঙ্গল শোভাযাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনাইটেডের ৮ মিনিটের ‘ভূতুড়ে কাণ্ড’

পরবর্তী

উইজডেনের বর্ষসেরা টেস্ট পারফর্মারদের তালিকায় ইবাদত

পরবর্তী
ইবাদতকে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

উইজডেনের বর্ষসেরা টেস্ট পারফর্মারদের তালিকায় ইবাদত

বহু সেনা সদস্য ও পুলিশ সদস্য একটি ল্যান্ড রোভার গাড়ির পাশে অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পেন্টাগনের নথি ফাঁস করার অপরাধে এয়ার ফোর্সের একজন গ্রেপ্তার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT