ফুটবল

মায়ের পছন্দে বিয়ে করেননি সাদিও মানে

পুরাতন ভিডিও ভাইরাল

সাদিও মানে ফুটবল খেলোয়াড়ের ছবি, হাসিমুখে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদিও মানে একজন ফুটবল খেলোয়াড়, মাঠে খেলায় অংশগ্রহণরত, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কয়েকদিন আগে বিয়ে করেছেন সেনেগালের ৩১ বর্ষী ফরোয়ার্ড সাদিও মানে। কনে আয়েশা তাম্বার বয়স ১৯ বছর। বিয়ের পর মানের ২০১৯ সালের একটি ভিডিও সাক্ষাতকার সামনে এসেছে। যেখানে দাবি করেছেন, তার মা এবং চাচা ‘১৪ বর্ষী’ মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। লিভারপুলের সাবেক তারকা তাতে সম্মত হননি।

৭ জানুয়ারি মানে ও তাম্বার বিয়ের খবর এসেছে। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, আয়েশার স্কুলের ফিও দিতেন মানে, এমন খবরও হচ্ছে।

সেনেগালের সংবাদমাধ্যমে বিয়ের পরিকল্পনা নিয়ে মানে আগে বলেছিলেন, ‘না, প্রকৃতপক্ষে বিয়ে করতেই চাচ্ছিলাম, কিন্তু আপনারা জানেন বিয়ে কিছুটা জটিল প্রক্রিয়া। বিয়ের বিষয়ে অন্যদের মতো করে এগোচ্ছিলাম। কিন্তু আমার বাবা-মাও আছেন, সেটা একটি বিষয়, তারা কিছুটা জটিল।’

‘আমার একদিনের কথা মনে আছে, আমার মা এবং চাচা চাচ্ছিলেন ১৪ বর্ষী গ্রামের এক মেয়ের সাথে বিয়ে হোক। আমার মনে হয় তার এখন ১৫ বছর বয়স, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু চিন্তার কিছু নেই, যদি আমার মনের মানুষ পাই, সোজা তাকে বিয়ে করে ফেলব।’

বিষয়:আয়েশা মানে লিভারপুল সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…