চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬০ হাজার কোটি টাকায় ইউনাইটেড কিনতে চান কাতারের আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে গত নভেম্বরে আগ্রহ প্রকাশ করেছিল ক্লাবটির মালিকপক্ষ গ্রেজার্স পরিবার। এরপর থেকে অনেকেই ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করছে, এগোয়নি আলোচনা। এবার ইংলিশ ক্লাবটি কেনার আগ্রহ প্রকাশ করল কাতারি বিনিয়োগকারীরা।

দীর্ঘ সময় ধরে কোনো শিরোপার দেখা পাচ্ছে না রেড ডেভিল দলটি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। পরে আর বলার মতো সাফল্য নেই।

ইউনাইটেডের এমন হতাশার পারফরম্যান্সের কারণ হিসেবে মালিকপক্ষকে দুষছেন সমর্থকরা। দেড়শ বছরেরও বেশি পুরনো ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রেজার্স পরিবারের কাছ থেকে মুক্তি চান তারা। ওল্ড ট্রাফোর্ডে আন্দোলন পর্যন্ত করেছে রেড ডেভিলপ্রেমীরা।

গোলডটকমের এক প্রতিবেদন জানাচ্ছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউনাইটেড কিনতে ৪৫০ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছেন।

এক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে। ফরাসি লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) তামিমের কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টসের মালিকানাধীন। উয়েফার নিয়ম অনুযায়ী একই লিগে খেলা কোনো মালিকের একের অধিক ক্লাব থাকতে পারবে না। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও ইউনাইটেডের খেলার সম্ভাবনা রয়েছে একসাথে।

যে কারণে বিকল্প হিসেবে অন্য প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কিনতে বিড করবেন তামিম। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্ত হিসেবে পরিচিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলকাতারতামিমম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT