চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে বাজে পারফর্ম করায় মেলেনি এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট। অন্যদিকে এফ এ কাপ ও কারবাও কাপের চ্যাম্পিয়ন লিভারপুলের গত মৌসুমটা কেটেছে দুর্দান্ত। ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে এবার সেই লিভারপুলকে উড়িয়ে দিল ইউনাইটেড।

মঙ্গলবার থাইল্যান্ডের রাজমঙ্গলা স্টেডিয়ামে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রদ্রিগেজ স্যান্টোস, সানচো, মার্টিয়াল ও পেলিস্ত্রি একটি করে গোল করেছেন।

নিরপেক্ষ মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুদলই। ম্যাচের ১২ তম মিনিটে ইউনাইটেডকে লিড এনে দেন জাদোন সানচো। ৩০ মিনিটে লিড দ্বিগুণ করেন রদ্রিগেজ স্যান্টোস। তিন মিনিট পরে আবারও লিভারপুলের জালে বল জড়ায় ইউনাইটেড। এবার গোল করেন মার্টিয়াল।

Banglabid

ইউনাইটেডের গোলবন্যার দিনে থেমে থাকেনি লিভারপুলও। প্রথমার্ধের শেষদিকে বেশকিছু আক্রমণে যায় জার্গেন ক্লপের শিষ্যরা। তবে জালের দেখা পাননি কেউ। ৩-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ দলটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন মোহাম্মদ সালাহ-লুইস দিয়াজরা। বরং পাল্টা আক্রমণে ৭৬ মিনিটে আবারও গোল করে বসে ইউনাইটেড। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডক্লাব ফ্রেন্ডলি ম্যাচলিভারপুলসানচো
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT