চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের সঙ্গে ড্র শিরোপা জিততে যথেষ্ট নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার সিদ্ধান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে উঠতে ব্যর্থ লিভারপুল। দলের এমন পারফরম্যান্সের প্রদর্শন ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও তিনি চলতি আসরটি নাটকীয় মোড় নিতে পারে বলেও আশা রাখছেন।

৩১ ম্যাচে লিভারপুলের সমান ৭১ পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকায় সবার উপরেই রয়েছে আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।

রোববার ম্যাচ শেষের পর ক্লপ বলেন, ‘স্পষ্টতই আমাদের ম্যাচটি জেতা উচিৎ ছিল। আপনাকে অনেক ম্যাচ জিততে হবে। আমরা আজ যা করেছি, তা আপনি করতে পারবেন না। এটা শিরোপা জয়ের জন্য অবশ্যই যথেষ্ট হবে না। কিন্তু আমরা তা জানি। তবুও আপনি যদি মানুষ হিসেবে কাজটা করেন, তবে আপনাকে পাওয়া সুযোগ আদায় করে নিতে হবে।’

Banglabid

গোটা খেলায় আধিপত্য দেখানো লিভারপুল ৬২ শতাংশ সময় বল দখলে রাখলেও তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। যদিও ২৩ মিনিটের মাথায় ডারউইন নুনেজের কর্নার কিকে বল নিয়ে ডান পায়ের শটে অতিথিদের এগিয়ে দিয়েছিলেন লুইস দিয়াজ।

বিরতির পর ছন্নছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড দারুণভাবে ঘুরে দাঁড়ায়। জ্যারেল কোয়ানশার ভুল পাসে বল পেয়ে ৪৫ গজেরও বেশি দূরত্ব থেকে নেয়া ডানপায়ের কিকে লক্ষ্যভেদে ৫০ মিনিটে সমতা টানেন ব্রুনো ফার্নান্দেস। ১৭ মিনিট পর অ্যারন ওয়ান-বিসাকার পাসে বল নিয়ে কোবি মাইনু নিশানাভেদ করলে রেড ডেভিলরা লিড পায়।
হারের শঙ্কায় পড়া লিভারপুল ৮৪ মিনিটে মোহাম্মদ সালাহর স্পটকিকে এক পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে।

একের পর এক গোলের সুযোগ নষ্টের পরও নিজের শিষ্যদের সমালোচনায় বিদ্ধ না করে তাদের পাশেই থাকলেন ক্লপ। উল্টো প্রতিপক্ষকে নিয়ে নিজের সমীহ প্রকাশ করেন। তার ভাষ্য, আমি দেখেছি ছেলেরা সেরাটাই দিতে চাইছে। আমি আজ কঠিন একটি অ্যাওয়ে ম্যাচে উঁচু মানের দলকে দেখেছি।

Reneta

২০২২ সালে প্রিমিয়ার লিগে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ম্যানচেস্টার সিটির সঙ্গে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় ট্রফি জিততে পারেনি লিভারপুল। সবসময়ই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরটি নিয়ে অলরেড বস নিজের মনোভাব খোলামেলাভাবেই জানান।

‘৩৮ ম্যাচের পরে এটা অনেক গুরুত্বপূর্ণ। লোকেরা আমাদের গোল পার্থক্যে এগিয়ে থাকতে বলবে। তবে চাইলেই এমনটি হবে না। আমরা যেভাবে আছি, সেই কারণেই শিরোপা দৌড়ে অবস্থান করছি। আমি জানতাম শেষ পর্যন্ত অতি নাটকীয়তার দিকে যাবে। আমরা টেবিলের শীর্ষে ছিলাম এখন আর্সেনাল আছে। আমরা শেষ ম্যাচের পর শীর্ষে থাকতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওল্ড ট্র্যাফোর্ডক্লপম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সেতু এলাকায় পিকআপ উল্টে নিহত ১, আহত অনেকে

পরবর্তী

ভারতের শক্তি বাড়াচ্ছে রাশিয়ার দুই যুদ্ধজাহাজ

পরবর্তী
রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ সমুদ্রের মধ্যে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের শক্তি বাড়াচ্ছে রাশিয়ার দুই যুদ্ধজাহাজ

নৃশংসভাবে একজন ব্যক্তি অন্যজনের উপর আঘাত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর শরীর ২২৪ টুকরো করে নদীতে ফেললো স্বামী!

সর্বশেষ

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT