চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিস্টাল প্যালেসে হেরে তলানির দিকে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের মাঝের দিকে কোচ পাল্টেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা কোনোভবেই কাটছে না। টেবিলের তলানির দিকে থাকা দলটি এবার হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে। ক্রিস্টাল প্যালেসের কাছে এ হারে টেবিলে এক ধাপ নিচে নেমে গেছে দলটি।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধ গোলশুন্য ড্র ছিল, কোনো দলই জালের দেখা পায়নি। স্বাগতিকদের সুবিধা নিয়েও কোনো সুবিধা আদায় করতে পারেনি রুবেন আমোরিমের দল। উল্টো ৬৪ মিনিটে জ্যাঁ ফিলিপ মাতেতার গোলে পিছিয়ে পড়ে। ফিরি ফিরি করে উল্টো ৮৯ মিনিটে মাতেতার আরেক গোল হজম করে বসে রেড ডেভিলরা।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও ১০ মিনিট খেলা হয় যোগ করা সময়ে। তবে এ সময় জালের দেখা পায়নি ব্রুনো ফের্নান্দেসের দল। পরে আর কোনো গোল না হলে ওই ২-০তে হেরে মাঠ ছাড়ে ম্যানইউ। ম্যাচের বল পজিশন, পাস বা কর্নার কোনোকিছুতেই ধারেকাছে ছিল না ক্রিস্টাল প্যালেস। তবুও গোলমুখে তিনটি শট নিয়ে দুটিতে জালের দেখা পায় তারা।

এ জয়ে টেবিলে একধাপ উন্নতি করেছে ক্রিস্টাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেডে স্থান দখল করে ১২তে উঠে এসেছে দলটি। অন্যদিকে ১৩তে নেমে গেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমক্রিস্টালমাতেতাম্যানইউলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আজ মাঠে নামছে পর্তুগাল: জয়ের প্রত্যাশায় প্রবাসী বাংলাদেশিরাও

জুন ১৭, ২০২৬

যুবককে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস ২০২৬-এর আবেদন শুরু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT