চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের পর ওয়াশিংটন-জাদেজার সেঞ্চুরি, সিরিজে টিকে থাকল ভারত

ম্যানচেস্টারে ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে চতুর্থ ম্যাচে নেমেছিল ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্টে ভারতের চেয়ে এগিয়ে ছিল স্বাগতিক দল। তবে শুভমন গিলের সেঞ্চুরিতে ইংলিশদের জয়ের আশা ক্ষীণ হয় ভারত। পরে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ম্যাচ ড্র করেছে করেছে সফরকারী। তাতে পিছিয়ে থাকলেও সিরিজে টিকে থাকল ভারত।

ওল্ড ট্র্যাফোর্ডে পঞ্চম ও শেষ দিনে কেবল দুটি উইকেট নিতে পেরেছে ইংল্যান্ড। ভারত দিনের খেলা ও ম্যাচ শেষ করেছে ৪ উইকেটে ৪২৫ রানে। ৩১১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে এই সংগ্রহ স্কোর বোর্ডে যোগ করে সফরকারী দল। এর আগে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নেমে ৩৫৮ রানে থামে ভারত। জবাবে প্রথম ইনিংসে ৬৬৯ রান করে ইংল্যান্ড।

৬৩ ওভারে ২ উইকেটে ১৭৪ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন গিল ও লোকেশ রাহুল। ১৪ রান যোগ করার পর ১৮৮ রানে রাহুলের উইকেট হারায় ভারত। রাহুল ফেরেন ২৩০ বলে ৯০ রান করে। দলীয় ২২২ রানে ফিরে যান গিল। তার আগে ২৩৮ বলে ১০৩ রান করেন।

Banglabid

পঞ্চম উইকেট জুটিতে ওয়াশিংটন ও জাদেজা মিলে যোগ করেন অবিচ্ছিন্ন ২০৩ রান। ওয়াশিংটন ২০৬ বলে ১০১ রান এবং জাদেজা ১৮৫ বলে ১০৭ রান করেন।

ইংলিশদের হয়ে দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকস দুই উইকেট নেন। জোফরা আর্চার ও বেন স্টোকস নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে ভারত ১১৪.১ ওভারে ৩৫৮ রানে থামে। সর্বোচ্চ ৬১ রান করেন সাই সুদর্শন। যশ্বী জয়সওয়াল ৫৮ এবং রিশভ পান্ট ৫৪ রান করেন। এছাড়া লোকেশ রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১ এবং ওয়াশিংটন সুন্দর ২৭ রান করেন।

Reneta

ইংলিশ বোলারদের মধ্যে বেন স্টোকস ২৪ ওভারে ৭২ রান খরচায় নেন ৫ উইকেট। জোফরা আর্চার নেন ৩ উইকেট।

জবাবে নেমে রুট ও স্টোকসের সেঞ্চুরিতে ৬৬৯ রান করে ইংল্যান্ড। ২৪৮ বলে ১৫০ রান করেন রুট। স্টোকস ১৯৮ বলে ১৪১ রান করেন। জ্যাক ক্রলি ১১৩ বলে ৮৪ এবং বেন ডাকেট ১০০ বলে ৯৪ রানে আউট হন। অলি পোপ করেন ১২৮ বলে ৭১ রান। শেষদিকে বাইডন কার্স ৫৪ বলে ৪৭ রান করেন।

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা চার উইকেট নেন। জাসপ্রীত বুমরাহ ও ওয়াশিংটন সুন্দর নেন দুটি করে উইকেট।

আগামী ৩১ জুলাই ওভালে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডওয়াশিংটনগিলজাদেজাভারতম্যানচেস্টার টেস্টরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT