ফুটবল

অবনমন এড়াতে ম্যানচেস্টার সিটির শেষ প্রচেষ্টা

অবনমন এড়াতে ম্যানচেস্টার সিটির শেষ প্রচেষ্টা

প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের বিরুদ্ধে ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টির প্রমাণ পায় স্বাধীন তদন্ত কমিশন। এতে করে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় ক্লাবটি। তা এড়াতে স্বাধীন কমিশনের রায় ঘোষণার আগেই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আলোচনা করছে ম্যানসিটি।

দীর্ঘদিন ধরে চলা এই আইনি প্রক্রিয়ার শুরু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের ১১৫টি অভিযোগ আনা হয়। তিন বছরের বেশি সময় পর এসে স্বাধীন কমিশন
ম্যানচেস্টার সিটি বিরুদ্ধে ১১৪টি অভিযোগ প্রমাণ পায়। এতে কমিশনের রায়ে ১০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের অবনমন হতে পারে।

তবে স্বাধীন কমিশনের রায় ঘোষণার আগেই ম্যানচেস্টার সিটি এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা আলোচনা হয়েছিল। এর লক্ষ্য ছিল অবনমন বা শিরোপা কেড়ে নেওয়ার মতো কঠোর ক্রীড়া-সংক্রান্ত শাস্তি এড়ানো। প্রস্তাবিত সমঝোতায় বিশাল অঙ্কের আর্থিক জরিমানা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এটি মেনে নিলে কোনো আনুষ্ঠানিক বা আইনি দোষ স্বীকার ছাড়াই ক্লাবটি মামলার সমাপ্তি টানতে পারবে।

তবে ইতিহাদ স্টেডিয়ামের শীর্ষ কর্মকর্তারা এমন কোনো সমঝোতা মেনে নিতে রাজি হননি। কারন এই কর্মকর্তারা মনে করেন এইরকম সমঝোতা তাদের অবস্থানকে দুর্বল করবে।

বিষয়:অবনমন ইতিহাদ স্টেডিয়াম প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…