চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ: নকআউটে বার্সা-অ্যাটলেটিকো-ডর্টমুন্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা। পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে জাভি হার্নান্দেজের দল।

এছাড়া ফেইনুর্ড রটারডামের বিপক্ষে ৩-১ গোলের জয়ে আসরের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এসি মিলানকে ৩-১ গোলে পরাজিত করে পরের রাউন্ডে পা দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

মঙ্গলবার রাতে ম্যাচের ৩০ মিনিটে পেপে অ্যাকুইনোর ডান পায়ের দুরহ কোণ থেকে নেয়া শটে বল জালে জড়ালে লিড পায় পোর্তো। দুই মিনিট পরই বার্সা সমতায় ফেরে। পেদ্রির পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ডিফেন্ডার হোয়াও ক্যানসেলো।

বিরতির পর ৫৭ মিনিটে ঘরের মাঠে দর্শকদের স্বস্তি এনে দেন জোয়াও ফেলিক্স। স্বদেশী ক্যানসেলোর বাড়িয়ে দেয়া বল নিয়ে নিশানাভেদ করেন এই ফরোয়ার্ড।

পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তো। আরেক খেলায় এন্টওয়ার্পকে একমাত্র গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখা শাখতার দোনেৎস্কের পয়েন্টও ৯। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ইউক্রেনের দলটি টেবিলের তৃতীয় স্থানে আছে। সব ম্যাচ হারায় পয়েন্টের দেখা পায়নি এন্টওয়ার্প।

রটারডামের মাঠে হওয়া ম্যাচের ১৪ মিনিটে লুটশারেল গিত্রুইডা নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড পায় অ্যাটলেটিকো। বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিও হারমোসো। ম্যাটস উইফার ৭৭ মিনিটে রটারডামের হয়ে গোল পান। মিনিট চারেক পর সান্তিয়াগো জিমেনেজ নিজেদের জালে বল পাঠিয়ে স্বাগতিক দলের সর্বনাশের ষোলো কলা পূর্ণ করেন।

Reneta

ই গ্রুপের টেবিলের সবার উপরে থাকা অ্যাটলেটিকো পেয়েছে ১১ পয়েন্ট। সেল্টিককে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পা দেয়া লাজিও ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

এদিকে, জিউসেপ মেজায় এসি মিলানের বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে স্পট কিক থেকে মারকো রিউসের লক্ষ্যভেদে লিড পায় বরুশিয়া ডর্টমুন্ড। ৩৭ মিনিটে খেলায় সমতা টানেন স্যামুয়েল চুকউয়েজে।

বিরতির পর ৫৯ মিনিটে জেমি বাইনো-গিটেনস ও ৬৯ মিনিটে করিম আদয়েমির নিশানাভেদে ডর্টমুন্ড জয় নিয়ে মাঠ ছাড়ে। জার্মান ক্লাবটি ১০ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম স্থানে আছে। ম্যাচের অন্তিম মুহূর্তে কাইলিয়ান এমবাপের পেনাল্টি কিকে করা গোলে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ব্যবধানের ড্রয়ে দুই নম্বরে ৭ পয়েন্ট পাওয়া পিএসজি। সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানের বিচারে নিউক্যাসল তিন ও এসি মিলান চারে অবস্থান করছে।

ইতিহাদ স্টেডিয়ামে জি গ্রুপের খেলায় জার্মান ক্লাব আরবি লেইপজিগের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। আগেই নকআউটে পা দেয়া দলটি পাঁচ ম্যাচের সবকটিতে জিতে পেয়েছে ১৫ পয়েন্ট। সিটির সঙ্গে শেষ ষোলোতে যাওয়া লেইপজিগ ঝুলিতে ১০ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগডর্টমুন্ডপিএসজিবরুশিয়াবার্সেলোনাম্যানচেষ্টার সিটিলিড স্পোর্টসলেইপজিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে উচ্চ বায়ু দূষণে রাত ১০টার মধ্যে ব্যবসা বন্ধের নির্দেশ

পরবর্তী

বালিতে মাথা গুঁজে জলবায়ু বিষয়ক অভিনব প্রতিবাদ কর্মসূচি

পরবর্তী

বালিতে মাথা গুঁজে জলবায়ু বিষয়ক অভিনব প্রতিবাদ কর্মসূচি

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

সর্বশেষ

ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT