ফুটবল

এফএ কাপ ‘প্রথম পছন্দ’ না হলেও জিততে চান গার্দিওলা

গার্দিওলা সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলা এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে লাল ব্যাকড্রপে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটির আগ্রাধিকারে ছিল না এফএ কাপ। তবে মাঝ পথে এসে ছন্দ হারিয়ে ছিটকে যায় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার দৌড় থেকে, এরপর বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। সবকিছু হারিয়ে এখন এফএ কাপ শিরোপা জয়ের মধ্য দিয়েই মৌসুম শেষ করতে চান সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।

ইংল‍্যান্ডের ওয়েম্বলিতে শনিবার দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম‍্যাচে ক্রিস্টাল প‍্যালেসের মুখোমুখি হবে ম্যানসিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে লড়াই।

প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে আছে সিটি। এখনও পরের আসরের চ‍্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা নিশ্চিত নয়। স্পেনিয়ার্ড কোচ গার্দিওলার মতে, ভীষণ বাজে মৌসুম থেকে উদ্ধারের জন‍্য এফএ কাপ শিরোপাও যথেষ্ট হবে না।

৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘এটাই সমস‍্যা, এফএ কাপ এখন প্রথম পছন্দ নয়। অবশ‍্যই, আমরা এটা জিততে চাই। যেহেতু আমরা এখানে আছি, অবশ‍্যই আমরা শিরোপা জিততে চাই। এটা ভীষণ গুরুত্বপূর্ণ।’

এফএ কাপের ফাইনালে খেলাকে অনেক বড় করেই দেখছেন সিটি কোচ, ‘গত মৌসুমে (এফএ কাপের ফাইনালে ম‍্যানচেস্টার ইউনাইটেডের কাছে হার) ছিল হতাশার। তবে আমি নিশ্চিত, আমরা ভালো খেলব এবং ক্রিস্টাল প‍্যালেসের বিপক্ষে লড়াই করব। টানা তৃতীয়বারের মতো আমরা এখানে আছি এবং আমাদের ভালো খেলতে হবে। আমরা লন্ডনে যাব শিরোপা জিততে।’

বিষয়:এফএ কাপ ক্রিস্টাল প্যালেস গার্দিওলা ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…