চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডকে এখনই বিক্রি করে দেয়া উচিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাইটনের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলদের কোচ এরিক টেনের সরল স্বীকারোক্তি- দলের খেলোয়াড়দের রয়েছে আত্মবিশ্বাসের অভাব।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের এমন হার সমর্থকরা স্বাভাবিকভাবেই মানতে পারছে না। দলটির সাবেক রাইটব্যাক গ্যারি নেভিল দলের এমন পারফরম্যান্সে চরম নাখোশ। ইউনাইটেড বিক্রির জন্য ক্লাবটির মালিক গ্লেজার পরিবারকে আহ্বানও জানিয়ে বসে আছেন তিনি।

নেভিলের ভাষ্য, ‘গ্লেজার পরিবারের ফুটবল ক্লাবটি এখনই বিক্রি করার সেরা সময় এসেছে।’

রোববার রাতে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে স্বাগতিকরা, বিরতির পরে ব্রাইটন নিজেদের জালে বল জড়িয়ে দিলে ইউনাইটেড এক গোলের ব্যবধান কমাতে পারে। সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বিষয়টি মানতে না পারা নেভিল বেশ বিরক্ত।

‘লিগের খেলায় প্রতিপক্ষের জন্য তারা সবচেয়ে সহজ দল। এটা ভীষণ উদ্বেগজনক। তাদের আন্তরিকতার অভাব থাকাটা অবিশ্বাস্য। মৌসুমের আবারও ভালো করার পথে এটি টেন হাগের জন্য বড় ধাক্কা হবে।’

‘ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের যারা দেখেছে, তারা সবাই বলতে পারবে এটি তাদের পরিচিত পারফরম্যান্স। কোচের উপরে থাকা কর্তাদের জানা উচিৎ ছিল, তাকে যে স্কোয়াড দেয়া হয়েছে তাতে এই পরিস্থিতিটা গ্রহণযোগ্য কিনা।’

Reneta

‘স্কোয়াডে খেলোয়াড় যুক্ত করার ক্ষেত্রে আগের চেয়ে আরও ভালো কাজ দরকার ছিল। ট্রান্সফার উইন্ডোতে এখনও সময় আছে। কিন্তু এগুলো নিয়ে কাজের জন্য কোচের আরও তিন থেকে চার সপ্তাহ প্রয়োজন।’

‘প্রত্যেক কোচ মনে করেন, তারা আগের কোচের চেয়ে খেলোয়াড়দের নিয়ে ভালো করতে পারবেন। কারণ তারা বিশ্বাস করেন নিজে একজন ভালো কোচ। বাস্তবতা হল, তিনি দেখেছেন সেই খেলোয়াড়রা আজ কতটা করতে সক্ষম।’

‘আমি মনে করি না যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো ভক্ত বা পণ্ডিত গত ১২ মাসে এই দলটিকে ভিন্নভাবে দেখেছে। একই খেলোয়াড় আগের অবস্থানেই খেলেছেন। আমরা যা দেখেছি, তার থেকে ভিন্ন কিছু আশা করেছিলাম। বাস্তবতা হল সেই খেলোয়াড়দের বদলে আরও ভালোদের আনার বা সমর্থনের দরকার।’

‘তারা ছয়, আট বা ১২ মাস আগেই জানতো যে এই গ্রীষ্মে স্কোয়াডে খেলোয়াড় আনা প্রয়োজন। হুয়ান মাতা এবং নেমাঞ্জা মাতিচের মতো খেলোয়াড়রা চলে যাচ্ছিল। তারা জানতো অ্যান্টনে মার্শাল, ক্রিস্টিয়ানো রোনালদোর সমস্যা শেষের পথে আছে। এডিনসন কাভানি চলে যাচ্ছে, ম্যাসন গ্রিনউডের ক্লাবের সঙ্গে অবস্থা আগের মতো নেই। এই ব্যাপারগুলোর সঙ্গে আমরা দীর্ঘ সময় ধরে পরিচিত। একজন অসামান্য কোচকে তার প্রয়োজনীয় উপাদান দেয়া হয়নি, যাতে তিনি একটি পুনরুজ্জীবিত স্কোয়াড দিয়ে মৌসুম শুরু করতে পারেন।’

যদি তারা ফ্রেঙ্কি ডি ইয়ংকে পায়, সেটি একটি সফল উইন্ডো হবে। এটা অবশ্য হওয়ার নয়। তাদের ডি ইয়ংয়ের চেয়ে অনেকবেশি ভালো কিছুর প্রয়োজন ছিল। ডি ইয়ংকে তারা নাও পেতে পারে। যদিও আশা করি তারা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে কোচের জন্য তাকে আনার চেষ্টা করবে। ক্লাবে কিছুটা আতঙ্ক থাকবে, কারণ মিডিয়া ও সমর্থকদের চাপ অনেকবেশি হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরিক টেননেভিলব্রাইটনম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT