চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ চলাকালীন সিনেমা হল থেকে যুবকের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
A man in a red shirt and sunglasses on stage at a movie theater. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে বক্স অফিসের তুমুল সাফল্য অন্যদিকে একের পর এক দুর্ঘটনা! ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই আরও এক মৃত্যুর খবর!

এবার অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার সিনেমা চলাকালীন ৩৫ বছরের যুবকের দেহ উদ্ধার হল। আর তা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়াদুরুগাম শহরের প্যালেস সিনেমা হলে। জানা গেছে, মৃত যুবকের নাম মদানাপ্পা। তিনি পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা। চার সন্তানের জনক মদানাপ্পা।

Banglabid

পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আল্লু অর্জুনের সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরেও মদ্যপান করেন মদানাপ্পা। কিন্তু কীভাবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা আন্দাজ করা মুশকিল।

কারণ সন্ধ্যা ৬টা নাগাদ পরিচ্ছন্নতা কর্মীরা যখন হল পরিষ্কার করতে যান তখন তারা ৩৫ বছরের শ্রমিকের নিথর দেহ দেখতে পান। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ। তা এলেই মদানাপ্পার মৃত্যুর কারণ ও সময় জানা যাবে।

ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে প্রায় ৯০০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। এর আগে ছবির প্রিমিয়ারে তুলকালাম কাণ্ড হয়েছিল। তার জেরেই ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম হয় মহিলার ৯ বছরের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

Reneta

মহিলা অনুরাগীর মৃত্যুর খবর কানে যেতে শোকপ্রকাশ করেন আল্লু অর্জুন। জানা গেছে, অনুরাগীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করেছেন দক্ষিণী তারকা। শুধু তাই নয়, মৃত মহিলার ৯ বছরের সন্তান যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন ‘পুষ্পা’।- ডেকান ক্রনিকাল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুষ্পা ২বক্স অফিসযুবক
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT