বিনোদন

শুটিং সেটে ঢুকে সালমানকে হুমকি

সালমান খান শুটিং সেটে ঢুকে হুমকি দেওয়ার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে ঢুকে সালমান খানকে হুমকি দেওয়ার সময়ের ছবি, যেখানে তার আশেপাশে অনেকে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেতা সালমান খানকে আবারও হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এবার আর টেলিফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। সরাসরি শুটিংয়ের সেটে ঢুকে!

বুধবার (৪ ডিসেম্বর) রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন-৫-এ সালমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এরপর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বাইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাটের জেলে বন্দি। তার ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ।

এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সালমানকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তার কাছ থেকে।-  হিন্দুস্থান টাইমস

বিষয়:লরেন্স বিষ্ণোই সালমান খান হত্যা হুমকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…