চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটির জয়ের নায়ক ডি ব্রুইন একজন ‘কিংবদন্তি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
সিটির জয়ের পর ডি ব্রুইন ও তার সহকর্মী উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একের পর এক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না পেপ গার্দিওলার দল। সদ্য চোট কাটিয়ে ফেরা কেভিন ডি ব্রুইনকে বদলি হিসেবে নামান কোচ। পাল্টে যায় ম্যাচের চিত্র, নিজে গোল করে ও সতীর্থকে দিয়ে গোল করিয়ে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান মিডফিল্ডার। ডি ব্রুইন তাই ম্যাচ শেষে গার্দিওলার মুখ থেকে পেলেন কিংবদন্তি উপাধি।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে নিউক্যাসলের মাঠে অনেকটা সময় পিছিয়ে থাকা ম্যানসিটি ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সিটির হয়ে গোল তিনটি করেছেন বের্নার্দো সিলভা, ডি ব্রুইন ও অস্কার বব। প্রতিপক্ষের গোল দুটি আলেক্সান্ডার ইসাক ও অ্যান্থনি গর্ডনের।

চোট কাটিয়ে পাঁচমাস পর ফেরা ডি ব্রুইনের নিউক্যাসল ম্যাচটি ছিল দ্বিতীয় ম্যাচ। সেটা বুঝতেই দেননি। গত ম্যাচের মতো এ ম্যাচেও বদলি হিসেবে নামেন। ৬৯তম মিনিটে নামার চার মিনিট পর দলকে এনে দেন সমতার গোল। ৮২ মিনিটে তার থেকে বল পেয়ে জালে জড়ান বব।

সিটির এমন রোমাঞ্চকর জয়ের পর ডি ব্রুইনকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘সে একজন কিংবদন্তি। আমার মনে হয়েছিল পাঁচমাস পর দলে ফিরে সে পুরো ৯০ মিনিট খেলার উপযুক্ত নয়। জানি শেষদিকে সে কতটা প্রভাব ফেলতে পারে এবং সেটাই ঘটেছে।’

এই জয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। টানা চতুর্থবার লিগ শিরোপা জয়ের ব্যাপারে তাই বেশ আশাবাদী গার্দিওলা।

‘আবার কেন আমাদের চেষ্টা করা উচিত নয়? আমরা পরপর তিনটি শিরোপা জিতেছি। শেষ ছয়টির মধ্যে জিতেছি পাঁচটি, তাহলে আবার নয় কেন? এটি সত্যিই গুরুত্বপূর্ণ কারণ লিভারপুল গতমাস থেকেই দারুণ করছে। আমাদেরও অ্যানফিল্ডে যেতে হবে, তাদের খুব কাছাকাছি, এটি আমাদের জন্য আরও ভালো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাডি ব্রুইনানিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT