চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত ম্যাচ পর জয়ে ফিরে গার্দিওলা বললেন, ‘জয় দরকার ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও জয়ের দেখা পাচ্ছিল না ম্যানচেস্টার সিটি। টানা ৭ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে আলোর মুখ দেখেছে গার্দিওলার শিষ্যরা। বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন দলটি।

সিটিজেনদের জয়ে ফেরার গোল করেছেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইন ও উইঙ্গার জেরোমি ডকু। ৬৭ শতাংশ বল দখলে নিয়ে নটিংহ্যামকে নাচিয়েছে গার্দিওলার শিষ্যরা, গোলে শট নিয়েছে ১৭টি। জয়ের পর অবশ্য গার্দিওলা বলেছেন, আমাদের হারের যে অভ্যাস সেটি ভেঙে গেছে।

সিটির কোচ গার্দিওলা জানিয়েছেন, ‘আমাদের এটি দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাচ না জেতার যে বৃত্তে আমরা ঘুরপাক খাচ্ছিলাম সেটি ভেঙে গেছে এবং অবশেষে আমরা জয়ের দেখা পেয়েছি। কিন্তু আমাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

‘ক্লাব, খেলোয়াড়, সবারই জয়ের দরকার ছিল। সাম্প্রতিক ম্যাচগুলোর জন্য শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা স্বস্তি পাচ্ছিলাম না।’ চোট থেকে ফেরা ডি ব্রুইনকে নিয়ে বলেছেন, ‘দীর্ঘ চোট কাটিয়ে সে কীভাবে সেরে উঠছে তা আমরা পর্যবেক্ষণ করছি। বাস্তবতা হল, সে গত মৌসুমে এবং এ মৌসুমে কয়েকটি ম্যাচ খেলেছে।’

সাত ম্যাচ পর জয়ের রাতে টেবিলের চারে উঠে এসেছেন আর্লিং হালান্ড-ফিল ফোডেনরা। ১৪ ম্যাচ খেলে ৪ হারে দলটির পয়েন্ট ২৬। দুই ও তিনে থাকা আর্সেনাল ও চেলসির থেকে দুই পয়েন্ট কম, শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৫।

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলসহ টানা চার হার ছিল, সবশেষ সাত ম্যাচের ছয়টিতে হেরেছে ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্দের বিপক্ষে ৩ গোলে এগিয়ে থেকেও ড্র করেছিল। নটিংহ্যামের বিপক্ষে সে ভুল করেনি দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গার্দিওলাডকুডি ব্রুইননটিংহ্যামম্যানসিটিলিড স্পোর্টসসিলভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT