চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের লড়াইয়ে আর্সেলানের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নবম মিনিটে স্যাভিনহোর বাড়ানো বল বক্সের মাঝখানে পেয়ে জালে পাঠান। তাতে ক্রিস্টিায়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসান নরওয়ে তারকা।

ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুত ১০০ গোলের রেকর্ড ছিল আগে কেবল রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদ জার্সিতে ১০৫ ম্যাচে শততম গোল করেন তিনি। একযুগের বেশি পর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটিতে ১০৫ ম্যাচে ১০০ গোল করলেন ২৪ বর্ষী তারকা।

২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দেন হালান্ড। অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন।

চলতি মৌসুমে এপর্যন্ত ৫ ম্যাচে ১০ গোল করেছেন হালান্ড। এক মৌসুমে দ্রুততম। মৌসুমে দ্রুততম ১০ গোলের রেকর্ডে আগে যৌথভাবে মিকি কোয়েনের সঙ্গে ছিলেন হালান্ড। ১৯৯২-৯৩ কভেন্ট্রি সিটির হয়ে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন কোয়েন। ২০২২-২৩ মৌসুমে ছয় ম্যাচে ১০ গোল করে তাতে ভাগ বসান হালান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপ্রিমিয়ার লিগম্যানসিটিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT