চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

গোলাম মোস্তফা গোলাম মোস্তফা
৪:১৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
অপরাধ, জনপদ, মেহেরপুর
A A

দুইদিন পলাতক থাকার পর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তসলেম উদ্দীনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া বাজারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাসলেম উদ্দীনকে গ্রেপ্তারের পর থানার গেটের সামনে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তসলেম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রীর ছেলে।

মুজিবনগর থানার উপপরিদর্শক আশরাফ এই তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষক তসলেম উদ্দীন ঘটনার পরপরই পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার লোকেশন নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম দর্শনা থানার বড়বলদিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে তসলেম প্রতিবেশী আলাউদ্দিন মন্ডলের ৪ বছর বয়সী শিশুকে তুলে নিয়ে গিয়ে একটি ঘাসের জমিতে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাড়িতে এসে জানালে, পরিবার তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে ধর্ষণের আলামত পাওয়া যায়।

এরপর এই ঘটনায় শিশুর মা জেসমিন খাতুন বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিবনগরমেহেরপুরশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT