চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণচেষ্টা, বাগবিতণ্ডার জেরে স্ত্রীর সামনেই স্বামীকে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৩১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
অভিযুক্ত ব্যক্তি আহত অবস্থায়, কক্সবাজারে হত্যাকাণ্ডের ঘটনাস্থল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: অভিযুক্ত বিরেল চাকমা

কক্সবাজার শহরে স্ত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় বাগবিতণ্ডার জেরে স্বামী রঞ্জন চাকমাকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের কলাতলী সংলগ্ন ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বীরেল চাকমা (৫৪) কে পালানোর সময় ধরে পুলিশে সোপর্দ করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আসামি মদ্যপ ছিলেন এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, বিরেল কয়েক মাস ধরে ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে নিহত রঞ্জন ও তার স্ত্রী রাঙামাটি থেকে আনারস বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে এসে পরিচিত ঘাতক বিরেলের বাসায় আশ্রয় নেন।

রঞ্জনের স্ত্রীর বরাতে স্থানীয় জসিম উদ্দিন জানান, শনিবার রাতে সবাই একসঙ্গে মদপান করছিলেন। এসময় পাশের আরেক কক্ষে বিরেল রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করলে, তিনি দৌঁড়ে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে বিরেলের বাকবিতণ্ডা হয়। কিছু সময় পর বিরেল ছুরি দিয়ে রঞ্জনকে মাথায় কোপ দিয়ে হত্যা করেন। হত্যার পর ব্যাগ নিয়ে পালাচ্ছিলেন বিরেল। রক্তমাখা হাত দেখে স্থানীয়রা তাকে আটক করে। এরপর তারা বাড়িতে গিয়ে রক্তাক্ত রঞ্জনের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তাদের কাছে বিরেল হত্যার কথা স্বীকার করেন।

ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, নিহত ও ঘাতক উভয় পরিবারই কিছুদিন আগে রাঙামাটি থেকে কক্সবাজারে আসে। তারা স্থানীয় সুপারি বাগানে মজুর হিসেবে কাজ করতেন।

ট্যাগ: অভিযুক্ত বিরেল চাকমা আটককক্সবাজারধর্ষণচেষ্টাস্বামীকে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদা পারভীনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

পরবর্তী

লন্ডনে ডানপন্থীদের সমাবেশ: ইলন মাস্কের ‘ফাইট অর ডাই’ বার্তা

পরবর্তী
লন্ডনে ডানপন্থীদের সমাবেশ, ইলন মাস্কের 'ফাইট অর ডাই' বার্তা শোভা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে ডানপন্থীদের সমাবেশ: ইলন মাস্কের ‘ফাইট অর ডাই’ বার্তা

চ্যানেল আই অনলাইন সংবাদকর্মীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ মিনারে ফরিদা পারভীনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT