বিনোদন

অক্লান্ত প্রাণ এক মামুনুর রশীদ

জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

মামুনুর রশীদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মামুনুর রশীদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, বিভিন্ন ব্যক্তি ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলা হয় মামুনুর রশীদকে। যিনি একাধারে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা! সেই সাথে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তার ১৯তম জন্মদিন!

গুণী এই নাট্য ব্যক্তিত্বের বয়স ৭৬ হলেও জন্মদিন ১৯তম! কারণ লিপ-ইয়ারে জন্মগ্রহণ করা প্রথিতযশা এই নাট্যকারের জন্মদিবসটি আসে চার বছর পর পর! তার জন্মদিনে এবারও চ্যানেল আইয়ে ছিল বিশেষ আয়োজন।

এদিন দুপুরে চ্যানেল আইয়ে তাকে দেয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। মামুনুর রশীদ চ্যানেল আই প্রাঙ্গণে পদার্পণ করতেই তার হাতে তুলে দেয়া হয় ফুলের তোড়া। এসময়ে শিশুদের কণ্ঠে শোনা যায় ‘শুভ জন্মদিন’ ধ্বনি।

বিশেষ এই আয়োজনে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন,“আপনাকে উনিশ তম জন্মদিনের শুভেচ্ছা। এটা আমাদের সৌভাগ্য যে আপনি কাজ করে যাচ্ছেন। আরও অনেক অনেক বছর কাজ করে যাবেন। চির তরুণ মামুনুর রশীদকে জন্মদিনের শুভেচ্ছা।”

মামুনুর রশীদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর মামুনুর রশীদকে উত্তরীয় পরিয়ে দেন গুণী অভিনেত্রী দিলারা জামান। তার হাতে ক্রেস্ট তুলে দেন মঞ্চ সারথী আতাউর রহমান। তারপর নাটকের মঙ্গল কামনা করে তার হাতে তুলে দেয়া হয় দুই লক্ষ টাকার অর্থ পুরস্কার। এসময়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘এটা মামুন ভাইয়ের জন্য নয়, নাটকের জন্য।’

মামুনুর রশীদসহ অন্যান্য ব্যক্তিরা বই প্রকাশের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তারপর একে একে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনেরা। উপস্থিত ছিলেন সারা যাকের, জিয়াউল হাসান কিসলু, হাবিবুর রহমান, ডলি জহুর, তারিক আনাম খান, ফজলুল রহমান বাবু, আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু সহ বহু পরিচিত মুখ। সকলেই তাদের মুগ্ধতা ও ভালোবাসার কথা প্রকাশ করেন।

আলোচনা শেষে আরিফ খান সম্পদিত বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে একটি সংকলন ‘অক্লান্ত প্রাণ এক মামুনুর রশীদ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এসময়ে অভিনেতা ফজলুর রহমান বাবু গান গেয়ে শ্রদ্ধা প্রকাশ করেন মামুনুর রশীদের প্রতি। সংকলনটি প্রকাশ করছে ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথি ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ সব শেষে কেক কেটে উদযাপন করা হয় শিল্পীর জন্মদিন। এসময়ে অনিমা রায়ের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রসংগীত।


ছবি: নুসরাত শারমিন

বিষয়:আফসানা মিমি জিয়াউল হাসান কিসলু ডলি জহুর তারিক আনাম খান নাটক ফজলুল রহমান বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…