চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছরের ব্যবধান, আরো অনবদ্য শাকিব!

‘ওরা দালাল’ থেকে ‘সোলজার’— ভক্তরা বলছেন ‘২২ বছর পরও অপরিবর্তিত নায়ক!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
দর্শকদের জন্য নাটকীয় দৃশ্য, দুই অভিনেতার মুখোমুখি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যেন সময়কে হার মানিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত ‘সোলজার’ সিনেমার নতুন লুক দেখে দর্শক-ভক্তরা চমকে গেছেন— কারণ এই গোঁফওয়ালা শাকিবকে দেখে অনেকেই ফিরে গেছেন ২২ বছর পেছনে!

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ ছবিতে শাকিবের ছিল এরকম স্বতঃস্ফূর্ত, ন্যাচারাল লুক- চোখে আত্মবিশ্বাস, মুখে গোঁফ, আর একধরনের দৃঢ় চেহারা। সেই লুকটাই যেন হুবহু ফিরে এসেছে ‘সোলজার’-এ! অন্তত এই তারকার ভক্ত অনুরাগীরা সেই মিলটুকু খুঁজে ফিরছেন নতুন এই ছবির লুকে!

শাকিব খান ও তার সহকর্মী এক নাটকীয় দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ
২২ বছর আগের ‘ওরা দালাল’ সিনেমায় শাকিবের লুক

নতুন লুকে ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে এক রহস্যময় হাসি— সব মিলিয়ে শাকিবের এই রূপ দেখে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে নস্টালজিক হয়ে উঠেছেন।

‘সোলজার’-এর পোস্টার প্রকাশের পর থেকেই অন্তর্জাল জুড়ে শুরু হয়েছে “আগে ও পরে” ছবির তুলনা। ভক্তরা পাশাপাশি রেখে শেয়ার করছেন ‘ওরা দালাল’ (২০০৩) ও ‘সোলজার’ (২০২৫)-এ শাকিবের দুটি লুক!

কেউ লিখছেন, “সময় যেন শাকিব খানের ওপর কাজই করে না!” আবার কেউ মজা করে বলছেন,“বয়স একটা সংখ্যা মাত্র; শাকিবই তার জীবন্ত প্রমাণ।”

২২ বছর পরও নিজের ক্যারিশমা ও পর্দায় উপস্থিতির ঝলক একইভাবে ধরে রেখেছেন শাকিব খান। ভক্তদের ভাষায়, “এ যেন শুধু লুক নয়, এটা শাকিব খানের টাইম ট্রাভেল!”

শাকিব খান অভিনীত সোল্ডার সিনেমার পোস্টার, intense চরিত্রে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সোলজার’-এর লুকে শাকিব যেমন
Reneta

বেশ কয়েকজন মন্তব্য করেছেন, ‘সোলজার’-এর নতুন লুকে শাকিবের অর্ধেক বয়সই যেন উধাও হয়ে গেছে! কারও মতে, এটাই তার ক্যারিয়ারের সবচেয়ে পরিণত ও আত্মবিশ্বাসী উপস্থিতি।

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন তানজিন তিশা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, ও রাকিন আবসার। ছবিটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২২ বছরএবিএম সুমনওরা দালালজান্নাতুল ফেরদৌস ঐশীতানজিন তিশাতারিক আনাম খানতৌকির আহমেদরাকিন আবসারলিড বিনোদনলুকশাকিবশাকিব খানসোলজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT