চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাদার শুটারদের হাতে খুন হন মামুন, আরও যা জানা গেল

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৫৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
সূত্রাপুরে গুলিতে নিহতের পরিচয় জানা গেছে, নিহত ব্যক্তি।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাঈদ মামুন পেশাদার শুটারদের হাতে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ।

পুলিশ জানায়, পেশাদার কিলারদের প্রোফাইলের সঙ্গে ঘটনাস্থলের তথ্য মিলিয়ে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও নিহতের শরীর থেকে গুলি উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি এলাকার সাবেক ছাত্রদল নেতা সাঈদ মামুন রাজধানীর পুলিশের তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় জামিনে বেরিয়ে আসার পর থেকেই তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এরপর থেকেই মামুন পলাতক জীবনযাপন করছিলেন।

সোমবার (১০ নভেম্বর) সকালে একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে বের হয়ে পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, দুইজন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি চালায়। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না গেলেও সন্দেহের আঙুল উঠেছে ইমন ও পিচ্চি হেলাল বাহিনীর দিকে।.

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Reneta

মঙ্গলবার সকালে জানাজা শেষে মামুনের মরদেহ নিজ জেলা লক্ষ্মীপুরে দাফন করা হয়েছে। তদন্তে দায়িত্বে রয়েছেন থানা পুলিশ ও ডিবির একটি দল।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডটি পেশাদার কিলারদের দ্বারা সংঘটিত হয়েছে, বিষয়টি এখন প্রায় নিশ্চিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজদুর্বৃত্তের গুলিতে নিহতশীর্ষ সন্ত্রাসীহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT