চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০২, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় ধর্না কর্মসূচি থেকে তিনি নাম উল্লেখ না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যা প্রসঙ্গ টেনে নানা অভিযোগ উত্থাপন করেন।

মঙ্গলবার ২ জুন কলকাতার ধর্মতলার ‘ওয়াই চ্যানেল’-এ ভোট-পরবর্তী সহিংসতা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় সরকারের ‘প্রতিহিংসামূলক আচরণের’ প্রতিবাদে ধর্না কর্মসূচিতে অংশ নেন মমতা। সেখানেই বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে আলোচিত হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল।

মমতার অভিযোগ, সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি দাবি করেন, দেশের স্বার্থে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ধর্না মঞ্চে মমতা আরও বলেন, তিনি এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যেতে পারে, তবে দুই দেশের স্বার্থ বিবেচনায় তিনি তা প্রকাশ করতে চান না। এদিন তিনি মিশনারিজ অফ চ্যারিটি-এর তহবিল বন্ধের বিষয়েও কেন্দ্রের সমালোচনা করেন। পাশাপাশি অভিযোগ করেন, দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে তৃণমূলকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। বেআইনিভাবে পুলিশ দিয়ে আমাদের দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। যদিও সেই প্রচেষ্টা কোনভাবেই সফল হবে না।

কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, আমাকে কতবার বলা হয়েছিল, আপনি কি চান, সব কিছু দেব। কিন্তু আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার একটাই দুঃখ, যাদের জন্য সারা জীবন করেছি, তারাই আজ গদ্দারের সাথে লাইন দিয়েছে। যারা আজকে তৃণমূলকে ভাঙ্গার জন্য গদ্দারী করছে, আমি বলব সবাইকে ভগবান যেন সুমতি দেন। যদি কোনদিন ভালো কাজ করে থাকি, সেটা মেনে চলবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চের মুখপাত্রএসটিএফওসমান হাদীপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনবিজেপি সরকারবিস্ফোরক মন্তব্যরাজনৈতিক কর্মসূচিস্পেশাল টাস্ক ফোর্সহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT