শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটি: তিন সদস্যের তদন্ত কমিটি

আজ বিকালেই ফলাফল

শিক্ষক নিয়োগের জন্য ছাত্ররা ক্লাসে বসে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক নিয়োগের জন্য ছাত্ররা ক্লাসে বসে পড়ছে, শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ ও আগ্রহ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ত্রুটিপূর্ণের কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোছা. নূরজাহান খাতুনকে। এছাড়া রয়েছেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) এবং মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট।

তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এর কয়েক ঘণ্টা পর ‘কারিগরি ত্রুটির’ কথা তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে ফলাফল স্থগিত করা হয়।

এদিকে, ত্রুটি সংশোধনের পর বুধবার বিকালে পুনরায় ওয়েবসাইটে ফলাফল প্রকাশের কথা জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…