চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে মালদ্বীপ, আতঙ্কে বাংলাদেশিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বিভিন্ন দেশের মুদ্রা ও পাসপোর্টের ছবি, আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে অভিবাসন সমস্যা নিরসনে অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে ধারাবাহিকভাবে ‘অপারেশন কুরাঙ্গি’ নামে যৌথ অভিযান চালাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিদিনই আটক হচ্ছেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বাংলাদেশিরাও।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালে শহরে গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারে ডলার বিক্রির একটি চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালায় মালদ্বীপের টাস্কফোর্স। অভিযানে পাঁচজন অভিবাসীকে আটক করা হয়। অভিবাসীদের কাছ থেকে উদ্ধারকৃত জিনিসের মধ্যে বাংলাদেশি টাকা ও ক্রেডিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

কালোবাজারে ডলার বিক্রির অভিযোগে গ্রেপ্তারকৃত পাঁচজন অভিবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ ডলার, মালদ্বীপের এমআরভি, বাংলাদেশি টাকা ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপের অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশটির পুলিশ ডিপার্টমেন্ট বর্তমানে এই মামলার তদন্তের কাজ করছে। এতে দেশটিতে থাকা প্রায় এক লাখ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Banglabid

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশটির সরকারের চলমান অভিযানের মধ্যে করণীয় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস। বৈঠকে জানানো হয়, বাংলাদেশিরা মূলত আটক হচ্ছেন কাজের ভিসায় এসে ব্যবসা করার দায়ে যা দেশটির আইন পরিপন্থী।

‘অপারেশন কুরাঙ্গি’ অভিযানে গত ৩-৪ মাসে এখন পর্যন্ত আটক করে ৩ হাজারেরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছেন। এই বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্ততক্ষে কামনা করেছেন মালদ্বীপে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT