চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের প্রতি অবহেলাকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মালদ্বীপ সরকার

মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
১১:৩৮ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
প্রবাসীদের জন্য মালদ্বীপে নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফাইল ফুটেজ

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের অবহেলাকারী স্থানীয় নিয়োগকর্তাদের বিরুদ্ধে সোমবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের কর্মসংস্থান আইনের সংশোধনীর আওতায় এ বিধান কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর এক ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রবাসীদের বেতন না দেওয়া, মৌলিক সেবা থেকে বঞ্চিত রাখা, শোষণ করা কিংবা আইনবিরুদ্ধ কার্যকলাপে বাধ্য করাকে অবহেলা হিসেবে গণ্য করা হবে। এছাড়া স্থানীয় কোটার বাইরে বিদেশি কর্মী নিয়োগও একই অপরাধের আওতায় আসবে।

জরিমানা ও শাস্তির বিধান

প্রতিটি অবহেলাকারী নিয়োগকর্তাকে সর্বনিম্ন ৫০ হাজার রুপিয়া জরিমানা করা হবে। পুনরাবৃত্তির ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ রুপিয়া পর্যন্ত জরিমানা আরোপ করা যাবে। একাধিকবার অবহেলার ঘটনায় জরিমানার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগকর্তার রাষ্ট্রীয় পরিষেবা স্থগিত থাকবে এবং অবহেলাকারী নিয়োগকর্তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে এক্সপ্যাট পোর্টাল এর মাধ্যমে ব্যবস্থা কার্যকর হবে। জরিমানা পরিশোধ না করা হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে আর কোন সরকারি পরিষেবা দেওয়া হবে না।

Reneta

অভিবাসী নিয়ন্ত্রণে উদ্যোগ

সরকার মেয়াদের প্রথম তিন বছরের মধ্যে অবৈধ অভিবাসী সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশি শ্রমিকদের তথ্য সংগ্রহ, অবৈধ প্রবাসীদের চিহ্নিতকরণ এবং নিয়ম মানতে সহায়তার জন্য ব্যাপক প্রচারণা চলছে।

গত সপ্তাহে মন্ত্রণালয় জানিয়েছিল, অবৈধ প্রবাসীদের একটি বড় অংশই নিয়োগকর্তাদের অবহেলার কারণে সৃষ্টি হচ্ছে।

প্রবাসীদের অভিযোগ

সাধারণ প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মালদ্বীপের নাগরিক ও নিয়োগকর্তাদের জন্য আইন কাগজে-কলমেই সীমাবদ্ধ। বরং অনেক সময় প্রবাসীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়। এজেন্সি বা এক মালিকের নামে কাগজপত্র ঠিক রেখে অন্য স্থানে কাজ করলে সমস্যা তৈরি হয়। অভিযোগ আছে, সরকার এজেন্সিকে কোটা দিলেও বাস্তবে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করা হয়। অনিয়মের অভিযোগে অনেক শ্রমিককে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

প্রবাসীদের দাবি, এই বৈষম্যমূলক আইন বন্ধ করতে পারলেই তাদের জন্য প্রকৃত সুরক্ষা নিশ্চিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবেধ অভিবাসী নিয়ন্ত্রণে উদ্যোগপ্রবাসী অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থামালদ্বীপ সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT