বাংলাদেশ

বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড ‘টিলাইভ’

বাংলাদেশে যাত্রা শুরু করল মালয়েশিয়ার জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড ‘টিলাইভ’

মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় হালাল সার্টিফাইড বাবল টি ব্র্যান্ড ‘টিলাইভ’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এন্ডআই গ্রুপের মাধ্যমে রাজধানীর বনানী ১১ নম্বর সড়ক ও গুলশান ২-এ দুটি নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে দেশের বাজারে প্রবেশ করেছে আন্তর্জাতিক এই টি ব্র্যান্ড।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দুটি আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল।

টিলাইভ জানিয়েছে, বাংলাদেশের সমৃদ্ধ চা সংস্কৃতির সঙ্গে আধুনিক ও উদ্ভাবনী বেভারেজ সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে দেশের চা-প্রেমীদের নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়াই তাদের লক্ষ্য। মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত এই ব্র্যান্ডটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৯০০টির বেশি আউটলেট পরিচালনা করছে।

প্রতিদিনের জীবনে চা শুধু একটি পানীয় নয়, বরং সামাজিকতা ও লাইফস্টাইলেরও অংশ হয়ে উঠেছে। ভিন্নধর্মী স্বাদ ও উপস্থাপনার মাধ্যমে সেই অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় করতেই বাংলাদেশে টিলাইভের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে টিলাইভের কার্যক্রম পরিচালনা করছে এন্ডআই গ্রুপ। প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশের বাজারে টিলাইভের সিগনেচার বেভারেজ, মিল্ক টি, ফ্রুটি টি, ম্যাচা ও বিভিন্ন ধরনের উদ্ভাবনী পানীয় পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনযাপন ও সামাজিক অভিজ্ঞতার সঙ্গে চা ও বেভারেজ সংস্কৃতি ক্রমেই আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে। টিলাইভের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রবেশ বাংলাদেশের ক্রমবর্ধমান ক্যাফে ও বেভারেজ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

হালাল সার্টিফাইড এই ব্র্যান্ডের বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে দেশের বেভারেজ বাজারে আন্তর্জাতিক মানের নতুন পণ্য ও স্বাদের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়:আউটলেটের গ্র্যান্ড ওপেনিং চা সংস্কৃতি চা-প্রেমী চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল টিলাইভ বেভারেজ সংস্কৃতি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…