চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দিতে পারে মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কুয়ালালামপুরে একটি হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক (প্রধান উপদেষ্টার প্রেস উইং)

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা রয়েছে। এটি কার্যকর হলে দেশের হাজারো শিক্ষার্থীর জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউকেএম) দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত ছিলেন আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Banglabid

তিনি বলেন, মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দিতে সম্মত হয়েছেন। তবে এই নীতি কার্যকর করতে হলে উভয়পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা এতদিন এ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।

এর আগে, কুয়ালালামপুরে একটি হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক।

Reneta

এ সময় মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণসহ বেশ কয়েকটি শিক্ষাবিষয়ক সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন তারা। এর পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন অধ্যাপক ইউনূস।

একই সঙ্গে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ারও অনুরোধ জানানো হয়।

বৈঠকে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ‘তিন শূন্য’ প্রচারণায় গভীর আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার মন্ত্রী। এর লক্ষ্য বৈশ্বিক দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

অধ্যাপক ইউনূস বলেন, আপনি যদি দারিদ্র্যমুক্ত বিশ্ব কল্পনা না করেন, তাহলে তা কখনও বাস্তবায়ন হবে না। এ ছাড়া আত্মবিধ্বংসী নয়, এমন একটি সভ্যতা গড়ে তুলতে কাজ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি শিক্ষা সম্পর্ক জোরদারের লক্ষ্যে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্র্যাজুয়েট প্লাস ভিসাবাংলাদেশি শিক্ষার্থীমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচের বিরোধিতা রিয়ালের

পরবর্তী

নতুন ইতিহাসের পথে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

পরবর্তী
দেব-শুভশ্রী ধূমকেতু সিনেমার জন্য একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন ইতিহাসের পথে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

আন্তর্জাতিক পর্যায়ে ট্রাইব্যুনাল, বাংলাদেশে বিচার প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২১ আগস্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT