কর্মী নিয়োগে মালয়েশিয়ার কোনো হিডেন চার্জ নেই: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের একটি সরকারি বৈঠকে দুই নেতা আলোচনা করছেন, সামনে মাইক্রোফোন ও নোটবুক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কর্মী নিয়োগে মালয়েশিয়ার কোনো হিডেন চার্জ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে থাকা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। তারপরও অভিবাসনের যে বাড়তি খরচ তা নিয়ে তার সরকার কাজ করবে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ৫ লাখ কর্মী নিয়োগ এবং অনিবন্ধিত পুরোনো কর্মীদের বৈধতা দিতে প্রয়োজনে আগের সমঝোতা স্মারকে পরিবর্তন আনবে মালয়েশিয়ার নতুন সরকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






