আন্তর্জাতিক

মালয়েশিয়ায় গুরুতর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান বাতিল

আইনি প্রতীক ও বিচারক এর পাল্লা, বিচার প্রক্রিয়ার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারক ও পাল্লা সহ আইনি প্রতীক, যা বিচার ও আইনি প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার পার্লামেন্ট গুরুতর অপরাধের শাস্তি হিসেবে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের পক্ষে ভোট দিয়েছে। এর ফলে ১৩০০ জনেরও বেশি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বন্দীকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়েছে দেশটি।

মালয়েশিয়ায় ২০১৮ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় হত্যা এবং সন্ত্রাসসহ ১১টি গুরুতর অপরাধের জন্য বাধ্যতামূলক শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান আর থাকছে না।

তবে বিচারকরা তাদের বিচক্ষণতার সাথে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান দিতে পারবেন।

আইন প্রণেতারা বলেছেন, এখন থেকে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য আদালত ৪০ বছর পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড বা বেত মারার মতো শারীরিক শাস্তির আদেশ দেবে।

সোমবার পার্লামেন্টে বক্তৃতায় মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড হল একটি অপরিবর্তনীয় শাস্তি এবং এটা অপরাধ কমাতে সহায়ক হিসেবে কাজ করেনি।

সরকারি তথ্য অনুসারে, মালয়েশিয়ায় ১৯৯২ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ১৩১৮ জন বন্দীকে ফাঁসি দেওয়া হয়েছিল।

বিষয়:পার্লামেন্ট মালয়েশিয়া মৃত্যুদণ্ড যাবজ্জীবন শাস্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…