চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপটে খেললেও নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে পিটার বাটলার শিষ্যদের। ১-০ গোলে পিছিয়ে বিরতিতে গেছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ, পাল্টা আক্রমণের বল ক্লিয়ার করেন গোলকিপার রুপনা চাকমা। তৃতীয় মিনিটে দারুণ এক আক্রমণের বল ধরে ফেলেন মালয়েশিয়ার গোলরক্ষক। শুরুর আক্রমণের পাল্লাটা ভারী ছিল বাংলাদেশের পক্ষে। প্রথম কর্নার আদায় করে নেয় আফঈদা খন্দকারের দল। ষষ্ঠ মিনিটে রাইট উইং দিয়ে শামসুন্নাহার জুনিয়রের দারুণ ক্রস মাথায় লাগাতে না পারায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।

১৪ মিনিটের সময় বিপদে পড়তে পারতো বাংলাদেশ, মালয়েশিয়ার হেনরিয়েট্টা জাস্টিন ভালো বল পেলেও তা অফসাইড হয়ে যায়। প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে চারটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ১৯ মিনিটে লেফট উইং দিয়ে ঋতুপর্ণার আক্রমণে সুবিধা করতে পারেনি। ২৩ মিনিটে এসে প্রথমবার গোলমুখে বল মারে মালয়েশিয়া।

ডিবক্সের মাঝে ২৪ মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়েছিলেন মুনকি আক্তার, ঠিকভাবে ধরতে না পারায় বল মালয়েশিয়ার গোলকিপারের হাতে যায়। ২৯ মিনিটে প্রতিআক্রমণে গোল করে মালয়েশিয়া। হাইলাইন ডিফেন্সে গোলকিপার রুপনা গোল থেকে বেরিয়ে আসেন, নূর আনিসা বিনতে মুরাদ গোল করে মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন।

গোল হজম করার পর বাংলাদেশের আক্রমণের ধারা কিছুটা কমে যায়। এ সময় মালয়েশিয়া কিছুটা আধিপত্য ধরে খেলার চেষ্টা করে। পরে ঋতুপর্ণা চাকমা এবং মোছাম্মত সুলতানা ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলোয়াড়দের মাঝে কিছুটা ক্লান্তির ছাপ দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফঈদানারী ফুটবলবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT