বিনোদন

এডিএইচডি রোগে আক্রান্ত ফাহাদ ফাসিল

আনন্দিত ব্যক্তি বসার সোফায়, সবুজ প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ হাসিমুখে বসে আছেন, সবুজ গাছপালার পেছনে, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি রোগে আক্রান্ত হয়েছেন ‘পুষ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। সম্প্রতি কেরালার কোথামঙ্গলামে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক। সেখানেই এই রোগের প্রতিকারের উপায় জানতে চেয়েছিলেন তিনি।

চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। কখনও আবার ওষুধের প্রয়োজন পড়তে পারে।

এডিএইচডি এটি এক ধরনের মানসিক রোগ। সাধারণ শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা দেখা যায়। কিংবা সর্বত্র সবার মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়।

দক্ষিণী পরিচালক ফজিলের ছেলে ফাহাদ। প্রথম সিনেমা মুক্তির পরই ব্রেক নিয়েছিলেন তিনি। আমেরিকা চলে গিয়েছিলেন পড়াশোনা শেষ করতে। সেখান থেকে ফিরে এসে মালয়ালম সিনেমায় দ্বিতীয় ইনিংস শুরু করে ফাহাদ। তুমুল সাফল্য পান তিনি।

তাকে মালয়ালাম সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাও বলা হয়। এদিকে ‘আভেশম’ সিনেমায় রঙ্গার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন ফাহাদ।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:পুষ্পা ফাহাদ ফাসিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…