চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক্তন প্রেমিকের হাতে নির্যাতনের শিকার অভিনেত্রী আনিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

প্রাক্তন প্রেমিকের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হলেন মালায়ালাম অভিনেত্রী আনিকা বিক্রমন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরে থাকা একাধিক আঘাতের ছবি শেয়ার করেছেন তিনি।

অভিনেত্রী দাবি করেছেন যে, তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে লাঞ্ছিত করেছে এবং তিনি এই নিয়ে পুলিশের কাছে মামলা দায়ের করেছেন। বর্তমানে, খবরটি ব্যাপকভাবে নজর কেড়েছে এবং আনিকার ক্ষতবিক্ষত মুখের ছবি ভাইরাল হয়েছে চারিদিকে।

আনিকা তার ফেসবুক হ্যান্ডেলে জানিয়েছেন, তার প্রাক্তন প্রেমিক প্রতিদিন তাকে লাঞ্ছনা ও হয়রানি করেছে। মুখে আঘাতও করেছে। তিনি লেখেন, ‘আমি অনুপ পিল্লাই নামে একজনের প্রেমে পড়েছিলাম। সে আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করেছে। এমন মানুষ কখনও দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে ভয় দেখাচ্ছে। আমি কখনও স্বপ্নেও ভাবিনি সে আমার সঙ্গে এসব করবে।’

‘এর আগে আমি বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ করি যে সে আমাকে মারধর করেছে। প্রথমবার যখন সে আমাকে চেন্নাইতে মারধর করেছিল, তখন সে আমার পায়ের কাছে পড়ে কেঁদেছিল।’-লিখেন অভিনেত্রী।

অভিনেত্রী আরও শেয়ার করেছেন যে, তার প্রেমিক সর্বদা তার চ্যাট, ল্যাপটপ ইত্যাদির উপর নজর রাখতেন। সে আমাকে অনুরোধ করার পরে তাকে ক্ষমা করা, তার জন্য বোকামি ছিল। পরে যদিও তিনি চেন্নাইতে পুলিশের কাছে পৌঁছান কিন্তু পুলিশের লোকেদের সমর্থন পেয়ে তার প্রেমিক আরও বেশি করে মারধর করেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।

আনিকা বিক্রমন মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উঠতি অভিনেত্রী। তার জন্ম ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে। তিনি ‘বিষমকরণ’ , ‘আইকেকে’ এবং ‘এঙ্গা পাত্তান সোথু’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রাক্তন প্রেমিকমালায়ালাম অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT