চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমীরকে ঘুষ দেয়ার অভিযোগে বিপাকে এবার শাহরুখ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৪, জুন ২০২৩
বিনোদন
A A

মাদককাণ্ডে আরিয়ান খানকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি টাকা দাবি করেন বলে ইতোপূর্বেই অভিযোগ উঠেছে। এবার এই মামলায় ঘুষ দেয়ার অভিযোগ উঠল কিং খানের বিরুদ্ধে।

ছেলে আরিয়ানকে বাঁচাতে নাকি ঘুষ দিতে চেয়েছিলেন শাহরুখ খান, এই মর্মে পাবলিক ইন্টারেস্ট লিটিজেশন অব ইন্ডিয়া বা পিআইএল-এর তরফ থেকে মুম্বাই হাইকোর্টে দাখিল করা হয়েছে জনস্বার্থ মামলা। আগামী ২০ জুন সেই মামলার শুনানি রয়েছে।

মামলার আবেদনে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) মুম্বাই জোনালের প্রাক্তন ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। ২০২১ সালের ক্রুজ ড্রাগ পার্টিতে আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

পিটিশনে আরও বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নম্বর ধারায় রয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

এই আবেদনে সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকেও অভিযুক্ত হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন, তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

সিবিআইকে এই মামলায় সত্য উদঘাটনে নারকো অ্যানালিসিস, লাই ডিটেক্টর, ব্রেইন ম্যাপিংয়ের মতো বিজ্ঞানসম্মত পরীক্ষার সাহায্য় নেয়ার কথা বলা হয়েছে। এদিকে, এই জুনেই ঘুষ নেয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন রক্ষাকবজ ২৩ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানঘুষমামলাশাহরুখ খানসমীর ওয়াংখেড়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT