গোয়েন্দা পুলিশের দায়িত্বে আশরাফুজ্জামান

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আশরাফুজ্জামান পেশাদার পোশাকে, তার পাশে অন্য পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান।
এর আগে, তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) বিভাগের দায়িত্বে ছিলেন।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের এক আদেশে এই পদায়ন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মহাঃ আশরাফুজ্জামান বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিকস, ফিন্যান্স বিভাগের আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





