আন্তর্জাতিক

হামাসের হামলার পর তেল আবিবের সব ফ্লাইট বাতিল

বিমানবন্দরে যাত্রীরা গন্তব্যের জন্য চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে বিভিন্ন যাত্রী গন্তব্যের জন্য চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করছেন, পর্যবেক্ষণ করছেন ডিপার্চার বোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর ইসরায়েলের প্রধান এয়ারলাইন্স তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তেল আবিবসহ বেন গুরিয়ন বিমানবন্দরে মার্কিন এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস সহ আরও বেশকিছু এয়ারলাইন্সের ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ, ইসরায়েলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের তীরে পর্যটন কেন্দ্র আইলাতের সাথে বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধ করেনি।

জার্মান ক্যারিয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার (৯ অক্টোবর) পর্যন্ত তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এয়ার ফ্রান্স জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা তেল আবিবের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।

স্প্যানিশ এয়ারলাইন আইবেরিয়া ঘোষণা করেছে, তার বাজেট সহায়ক সংস্থা আইবেরিয়া এক্সপ্রেস তেল আবিব ফ্লাইট বাতিল করছে।

বিষয়:ইসরায়েল ফিলিস্তিনি ফ্লাইট বাতিল হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…