দেশ-বিদেশের অগণিত ভক্ত-সমর্থকদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আনন্দ ভাগাভাগি করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন বার্তা।
বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা মাহমুদউল্লাহ ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক! ঈদুল আজহার ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক।’
টাইগারদের তারকা পেসার তাসকিন লিখেছেন, ‘এই পবিত্র ঈদ-উল-আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মুবারক!’








