চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহর স্মরণীয় পাঁচ ইনিংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন। দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে ‘বিদায়’ ঘোষণায় মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব যুগের অবসান হল। আজ হায়দরাবাদে শেষ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার।

এর আগে টি-টুয়েন্টি থেকে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের অন্যান্য সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, অতিসম্প্রতি সাকিব আল হাসান এবং সবশেষ মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় জানিয়ে দিলেন। তার আগে ৩৮ বর্ষী ডানহাতি এ ব্যাটারের সেরা ইনিংসগুলো জেনে নেয়া যাক।

লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ১৪০ টি-টুয়েন্টি খেলা মাহমুদউল্লাহ রিয়াদের এ সংস্করণে কোনো সেঞ্চুরি নেই, ফিফটির সংখ্যা ৮টি। তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৪ রানের যা খেলেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Banglabid

মাহমুদউল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস ৬২ রানের। ২০১৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে এ ইনিংস খেলেছিলেন। ডানহাতি এ ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস ৫৪ রানের এবং ক্যারিয়ারে তিনবার ৫৪ রান করে আউট হয়েছে রিয়াদ। প্রথমবার ৫৪ রানের ইনিংস খেলেছিলেন ২০১৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে।

এরপর ২০২৪ সালে এসে দুবার ৫৪ রানের ইনিংস খেলেছেন পঞ্চপাণ্ডবের একজন। ২০২৪ সালের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে একবার খেলার পর মে’তে আবারও জিম্বাবুয়ের বিপক্ষে ওই ইনিংস খেলেন।

মাহমুদউল্লাহর পরের সেরা ইনিংসটি ৫২ রানের। ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন। এ ব্যাটারের চল্লিশোর্ধ্ব বেশ কিছু ইনিংস আছে। সবশেষ দিল্লিতে ভারতের বিপক্ষে ৪১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া ২৬ ম্যাচে অপরাজিত থেকেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনিয়াজিম্বাবুয়েতামিমদিল্লিভারতমাশরাফীমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিবহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT