চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুদিন আগে চোট পেয়েছেন, তারপর থেকেই মাঠের বাইরে আছেন। এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবশেষ এনসিএল টি-টুয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন মাহমুদউল্লাহ। যে কারণে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার। তবে চোট কাটিয়ে ফেরার পথে ছিলেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার একটি পোস্ট করেন । পোস্টের ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় মাহমুদউল্লাহ শুয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্নাতুল কাউসারডেঙ্গুমাহমুদউল্লাহলিড স্পোর্টসহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

এপ্রিল ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে সৎ উদ্দেশ্যে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জাতিসংঘের

এপ্রিল ১১, ২০২৬

চট্টগ্রামে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

এপ্রিল ১১, ২০২৬

হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT