চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে নিয়েই বাংলাদেশের প্রাথমিক দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে দলে ফেরার লড়াইয়ে প্রতিদিনই মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিনটি সিরিজে জাতীয় দলের অংশ না হলেও এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশনের আগে তাকে ফেরার রাস্তা তৈরি করে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাহমুদউল্লাহকে নিয়েই নির্বাচকরা গড়েছেন ক্যাম্পের প্রাথমিক দল। রোববার প্রকাশ করা হতে পারে খেলোয়াড় তালিকা।

সোমবার মিরপুরে শুরু হবে টিম টাইগার্সের কন্ডিশনিং ক্যাম্প। ২৫ থেকে ৩০ জন ক্রিকেটার রাখা হবে প্রাথমিক স্কোয়াডে।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে।

আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালন করেন মাহমুদউল্লাহ। টেস্ট, টি-টুয়েন্টির পর ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার।

অনেক জল্পনা-কল্পনার পর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে বড় মঞ্চে আরেকবার বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।  অনুশীলন ক্যাম্পে সবার মন জয় করে মূল দলে জায়গা ফিরে পান কিনা ৩৭ বছর বয়সী ক্রিকেটার, সেটিই দেখার।

একযুগের ক্যারিয়ারে ২১৮টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে করেছেন ৪,৯৫০ রান। উইকেট নিয়েছেন ৮২টি। দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলে লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন। ২০১৫ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পপ্রাথমিক দলফেরাবিশ্বকাপ দলমাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই ২৮, ২০২৬

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT