ক্রিকেট

মোসাদ্দেক অধিনায়ক, শেষ ম্যাচের দলে মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভাসছে, গ্লাভস ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে উল্লাস করছে, জার্সি ও Sunglasses পরা, আনন্দের মুহূর্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

নুরুল হাসান সোহান চোট পেয়ে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় শেষ টি-টুয়েন্টি ম্যাচে অধিনায়ক করা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। মঙ্গলবার হারারেতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে প্রথমবার নেতৃত্ব দেবেন এ অলরাউন্ডার।

ব্যাটিং অলরাউন্ডার হলে সবশেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে বড় চমক উপহার দেন মোসাদ্দেক। অন্যদিকে টি-টুয়েন্টি দলে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। যে সিরিজ থেকে নেতৃত্ব হারিয়েছেন, স্কোয়াড থেকে বাদ পড়েছেন, সেই সিরিজেই দলে ফেরানো হল তাকে। লোয়ার মিডলঅর্ডারে সোহানের অভাব মেটাতে নেয়া হয়েছে সাবেক টি-টুয়েন্টি অধিনায়ককে। ওয়ানডে সিরিজ খেলতে মাহমুদউল্লাহ জিম্বাবুয়েতেই আছেন।

তৃতীয় টি-টুয়েন্টির দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

বিষয়:মাহমুদউল্লাহ মোসাদ্দেক সোহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…